খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে। গত ১০ নভেম্বর মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন শুরু: ফি বৃদ্ধি ৪ ইউনিটে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু ১৫ নভেম্বর, সাপ্লিমেন্টারিতে উত্তীর্ণদেরও যেভাবে সুযোগ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ৪ ফেব্রুয়ারি ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘এ’ ইউনিটের আওতায় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনসমূহ এবং ‘বি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
পরদিন ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা। ‘সি’ ইউনিটের অধীনে রয়েছে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুল। আর ‘ডি’ ইউনিটের আওতায় ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা স্কুলের ডিসিপ্লিনসমূহের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের আহ্বানের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এল।
ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রক্রিয়া, আবেদনের যোগ্যতা, সময়সূচি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে পরবর্তীতে জানানো হবে। শিক্ষার্থীদের নিয়মিতভাবে ওই ওয়েবসাইটে চোখ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন।



