দিশায় ৭৫ পদে বড় নিয়োগ, বেতন ৫৬ হাজারেরও বেশি

, চাকরি

দিশায় ৭৫ পদে বড় নিয়োগ, বেতন ৫৬ হাজারেরও বেশি

দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (দিশা) তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য জনবল নিয়োগ দেবে। সংস্থাটি ‘শাখা ব্যবস্থাপক (পিও-০১)’ পদে মোট ৭৫ জন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

  • পদের নাম: শাখা ব্যবস্থাপক (পিও-০১)
  • পদসংখ্যা: ৭৫ জন
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আবেদনকারীদের এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ এবং স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ-৩ থাকতে হবে।
  • বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

অভিজ্ঞতা ও দক্ষতা

এই পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে প্রার্থীর কম্পিউটারে কাজের দক্ষতা থাকা বাধ্যতামূলক। এছাড়া দায়িত্ব পালনের জন্য অবশ্যই নিজস্ব মোটরসাইকেল ব্যবহারের সক্ষমতা থাকতে হবে।

বেতন ও সুবিধাসমূহ

নিয়োগপ্রাপ্তদের ৩ মাস প্রশিক্ষণকালীন মাসিক ৩০ হাজার টাকা এবং পরবর্তী ৩ মাসের শিক্ষানবিশকালে ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

ছয় মাস পর চাকরি স্থায়ীকরণ করা হলে মাসিক বেতন হবে ৫৬ হাজার ২৪০ টাকা।

এর পাশাপাশি সংস্থায় স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, হার্ডশিপ ও বিবাহ ভাতাসহ বিমা সুবিধা রয়েছে।

এছাড়া ১২ দিন নৈমিত্তিক, ২০ দিন অর্জিত, ১৫ দিন মেডিক্যাল ছুটি এবং ৬ মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটির সুযোগ রয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫।

প্রয়োজন অনুযায়ী মোটরসাইকেল ঋণ ও জ্বালানি বিলের সুবিধাও পাওয়া যাবে।

নিয়োগ সংক্রান্ত শর্তাবলি

  • যোগদানের সময় ১৫ হাজার টাকা ফেরতযোগ্য জামানত জমা দিতে হবে।
  • ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে আর্থিক দায়বদ্ধতার নিশ্চয়তা ও কমপক্ষে ২ বছর চাকরির অঙ্গীকারনামা দিতে হবে।
  • আবেদনের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, ড্রাইভিং লাইসেন্সের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) ও মোবাইল নম্বর যুক্ত করতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগারো, ঢাকা-১২১৬ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। বিস্তারিত তথ্য সংস্থার ওয়েবসাইট (www.disabd.org) থেকে জানা যাবে।

  • ৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই প্রকাশ সম্ভব।
  • পেট্রোবাংলায় ৭৫৩ পদে চাকরি: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন দেখুন।
  • শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন।