রাইজিং স্টারস এশিয়া কাপে হংকংকে হারিয়ে শুরু বাংলাদেশের

, খেলা

রাইজিং স্টারস এশিয়া কাপে হংকংকে হারিয়ে শুরু বাংলাদেশের

কাতারের দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ ‘এ’ দল। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে হংকং নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৯ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ‘এ’ দল ৯ ওভার বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। হংকংকের বিপক্ষে তাদের জয়টি ৭ উইকেটের।

২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার পারভেজ হোসেন ইমন ১২ রান করে আউট হলেও অপর প্রান্ত সামলে নেন অধিনায়ক সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে তিনি ৮৪ রানের জুটিতে দলকে শক্ত ভিত এনে দেন। শাহাদাত ৫৯ বলে ৪৩ রান করে ফিরলে ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে বাকি কাজ শেষ করেন সাইফ। ১২ রান করে ইমন ফিরলেও রানচাকা সচল রাখেন অধিনায়ক সাইফ হাসান ও শাহাদাত হোসেন। দ্বিতীয় উইকেটে ৮৪ রান যোগ করেন তারা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে হংকং সূচনাতেই বিপদে পড়ে ৫২ রানে ৩ উইকেট হারিয়ে বসে। তবে চতুর্থ উইকেটে ১২৮ রানের প্রতিরোধ গড়ে তোলেন ওপেনার অংশুমান রাত ও আইজাজ খান। ৮৬ বলে ৭৭ রানের ইনিংস খেলেন অংশুমান এবং আইজাজ ১০৮ বলে করেন ৬৭ রান। এই দুজন ছাড়া দলটির আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি।

বাংলাদেশের বোলিং আক্রমণে মূল ধস নামান পেসার ইকবাল হোসেন। তিনি ৯ ওভারে ৩৩ রান খরচায় শিকার করেন ৩টি উইকেট। এ ছাড়া বোলিংয়ে সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল ও রাকিবুল হাসান প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন। এ ছাড়া ১ উইকেট করে পান মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও সাইফ হাসান।