আজ শুক্রবার, ২০ নভেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয়েছিল ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। ছাত্রজীবন শেষ করে তিনি ১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় দলীয় জনমত তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরবর্তীতে ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্যপদ লাভ করেন। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা ব্যরিস্টার জাইমা রহমান। সে সময় এটি ছিল ইংরেজি মাধ্যমের একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে কেবল সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের পড়াশোনার সুযোগ ছিল। তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়।
রাজনৈতিক জীবনে তারেক রহমান নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন। বিশেষ করে সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়। এসব আইনি জটিলতা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘ প্রায় ১৭ বছর তাকে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। তবে ২০২৫ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তন হওয়ার পর ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন।
দেশে ফেরার পর নতুন রাজনৈতিক বাস্তবতায় তিনি সক্রিয় হন এবং চলতি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বগুড়া-৬ এবং ঢাকা-১৭—উভয় আসনেই বিপুল ভোটে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। স্নাতক পর্যায়ে তিনি আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিষয়কে নিজের পছন্দের বিষয় হিসেবে বেছে নেন। স্নাতক পর্যায়ে রাষ্ট্র ও রাজনীতির তাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জনের পাশাপাশি মায়ের নেতৃত্বে চলমান গণ-আন্দোলনের পরিবেশ তাকে স্বাভাবিকভাবেই রাজনীতির প্রতি আকৃষ্ট করে।
তার জন্মদিন উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া দলীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে তার জন্মদিন উদযাপন করবেন বলে জানা গেছে। দীর্ঘ রাজনৈতিক লড়াই ও নির্বাসন পেরিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া তারেক রহমানের এই জন্মদিনটি বর্তমানে দলের নেতা-কর্মীদের কাছে বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বাবার জন্মস্থান বগুড়া জেলার গাবতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়।



