ডিসেম্বরে স্বাস্থ্য খাতে সাত হাজার নিয়োগের পরিকল্পনা

, চাকরি

ডিসেম্বরে স্বাস্থ্য খাতে সাত হাজার নিয়োগের পরিকল্পনা

দেশের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বড় আকারের নিয়োগ প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এই পরিকল্পনার আওতায় প্রায় ৭ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট এবং ২ হাজার ফার্মাসিস্ট পদের বিপরীতে লোকবল নিয়োগ করা হতে পারে। সামগ্রিকভাবে প্রায় ১০ হাজার পদে এই নিয়োগ প্রক্রিয়া ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ: আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম দেখুন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক জালাল উদ্দিন মোহাম্মদ রুমি জানান, বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে কারিগরি ত্রুটি ও অসংগতি থাকায় শূন্য পদের সঠিক সংখ্যা নিশ্চিতে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করা হবে। এছাড়াও হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহায়কের মতো বিভিন্ন পদে আরও প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে, যার বিজ্ঞপ্তি আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ পেতে পারে।

নন-মেডিক্যাল ১১ থেকে ২০তম গ্রেডের পদগুলোতে নিয়োগের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন, অর্থ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। কমিটির সভাপতি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এবং সদস্য সচিব হিসেবে উপপরিচালক (প্রশাসন) দায়িত্ব পালন করবেন। নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে এবং লিখিত পরীক্ষার মানদণ্ড নির্ধারণে পিএসসির নিয়মাবলি অনুসরণ করা হবে। বেপজায় ৩৩২ পদে সরকারি চাকরির সুযোগ, আবেদন অনলাইনে। যুক্তরাজ্যে ২৪ স্নাতকের একজন নিয়েছেন বেকার ভাতা, অক্সফোর্ড–কেমব্রিজের কি অবস্থা। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অধ্যাপক রুমি আরও জানান, জেলা পর্যায়ে স্বাস্থ্য সহকারী নিয়োগের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে কয়েকটি জেলায় আদালতে মামলা বিচারাধীন থাকায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময়ক্ষেপণ হচ্ছে। অন্যদিকে, বিসিএস ক্যাডারের চিকিৎসক এবং ৭ম ও ৯ম গ্রেডের নির্দিষ্ট নন-মেডিক্যাল পদগুলোতে নিয়োগ পিএসসির মাধ্যমেই সম্পন্ন হবে। এছাড়া কেন্দ্রীয় যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থাকে (টিইএমও) আরও কার্যকর করতে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা বা ডিপিপি তৈরির কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।