সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে নতুন রূপে থমসন ফাউন্ডেশনের ই-লার্নিং প্ল্যাটফর্ম

, তথ্য-প্রযুক্তি

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে নতুন রূপে থমসন ফাউন্ডেশনের ই-লার্নিং প্ল্যাটফর্ম

বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে থমসন ফাউন্ডেশন তাদের ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘জার্নালিজম নাউ’ ঢেলে সাজিয়েছে।

আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই প্ল্যাটফর্মে এখন ৬০টিরও বেশি যুগোপযোগী কোর্স যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য শেখার অভিজ্ঞতাকে আরও সহজ ও কার্যকর করবে। ব্যস্ত পেশাজীবীদের কথা মাথায় রেখে একটি বিশেষ মোবাইল অ্যাপও চালু করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে সাংবাদিকেরা কর্মক্ষেত্রের ব্যস্ততার মাঝে কিংবা যাতায়াতের পথে স্মার্টফোন ব্যবহার করেই নিজেদের সুবিধামতো সময়ে প্রশিক্ষণ নিতে পারবেন। প্রযুক্তির নানা উদ্ভাবনের কারণে পরিবর্তনশীল গণমাধ্যমজগতের চ্যালেঞ্জ মোকাবিলায় পেশাজীবীদের নিরবচ্ছিন্নভাবে প্রস্তুত করার জন্য বিভিন্ন কোর্স রয়েছে।

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে গণমাধ্যমজগতে যে নতুন চ্যালেঞ্জগুলো তৈরি হচ্ছে, তা মোকাবিলায় প্রস্তুত করাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। এখানে তাত্ত্বিক শিক্ষার চেয়ে বাস্তবধর্মী পেশাগত অনুশীলন এবং ইন্ডাস্ট্রি নলেজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশ্বমানের অভিজ্ঞ সাংবাদিকদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই কোর্সগুলো যেকোনো পর্যায়ের সাংবাদিকদের জন্য উন্মুক্ত। নতুন এই সংস্করণকে সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী টুলকিট হিসেবে অভিহিত করা হচ্ছে।

বর্তমান সময়ের সাংবাদিকতার সংবেদনশীল বিষয়গুলোকে কেন্দ্র করে প্ল্যাটফর্মটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ‘কাভারিং ওয়ার অ্যান্ড কনফ্লিক্ট’ কোর্সে যুদ্ধবিধ্বস্ত এলাকার সংবাদ পরিবেশন, সংঘাত থেকে বেঁচে যাওয়া মানুষের সাক্ষাৎকার নেওয়ার কৌশল এবং সংগৃহীত ছবি ও ভিডিও আর্কাইভ করার নিয়মাবলি শেখানো হয়। এ ছাড়া ডিজিটাল যুগে ভুয়া তথ্যের বিস্তার রোধে ‘রিথিংকিং ডিজইনফরমেশন’ শীর্ষক বিশেষ কোর্সে ষড়যন্ত্রতত্ত্বের মনোবিজ্ঞান ও অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ের উপায় সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই কোর্সের মাধ্যমে সাংবাদিকেরা জানতে পারবেন কীভাবে এবং কেন বিভিন্ন ষড়যন্ত্রতত্ত্ব বা কন্সপিরেসি থিওরি সমাজে ছড়িয়ে পড়ে এবং অপতথ্যের বিরুদ্ধে লড়াই করতে মনোবিজ্ঞান কীভাবে সাংবাদিকদের সহায়তা করতে পারে। বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের বিষয় নিয়ে কেন পড়বেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাব বিবেচনায় ‘এআই ইন দ্য নিউজরুম’ কোর্সটি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য অত্যন্ত সহায়ক। এটি সাংবাদিকদের এআই সংক্রান্ত নৈতিকতা বজায় রাখতে এবং নিজস্ব প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের নীতিমালা তৈরিতে দক্ষ করে তুলবে। প্রতিটি কোর্স এমনভাবে নকশা করা হয়েছে, যাতে অর্জিত জ্ঞান সাংবাদিকেরা তাদের দৈনন্দিন সংবাদ সংগ্রহ ও পরিবেশন প্রক্রিয়ায় সরাসরি প্রয়োগ করতে পারেন। ক্যারিয়ার বিবেচনায় এইচএসসিতে কম জিপিএ নিয়েও পড়ুন ইংরেজি ও আইনে।

সমসাময়িক বৈশ্বিক সংকটগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সাংবাদিকতাকে নিয়ে তিনটি স্বতন্ত্র মডিউলের একটি পূর্ণাঙ্গ সিরিজ রাখা হয়েছে। ‘এনভায়রনমেন্টাল জার্নালিজম: হোয়াই লোকাল ম্যাটার্স’ শিরোনামের এই সিরিজের প্রথম মডিউলে স্থানীয় পরিবেশগত ঘটনার গভীরে গিয়ে অনুসন্ধানের কৌশল এবং সেগুলোর সঙ্গে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যোগসূত্র খোঁজার উপায় শেখানো হয়। দ্বিতীয় মডিউলে গুরুত্ব দেওয়া হয়েছে স্টোরিটেলিং বা উপস্থাপনা কৌশলের ওপর, যাতে জলবায়ু পরিবর্তনের জটিল বিষয়গুলো সাধারণ পাঠক ও দর্শকদের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরা যায়।

এই সিরিজের তৃতীয় অংশটি হলো ‘সেফটি’, যা পরিবেশবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার ঝুঁকি মোকাবিলায় সহায়ক। এতে অনলাইনে ডিজিটাল নিরাপত্তা বজায় রাখা এবং মাঠপর্যায়ে শারীরিক হুমকি ও ভয়ভীতির মতো প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেকে সুরক্ষিত রাখার বাস্তবধর্মী প্রশিক্ষণ দেওয়া হয়। তথ্য-উপাত্তের ভিত্তিতে স্থানীয় সমস্যাকে বৈশ্বিক প্রেক্ষাপটে তুলে ধরতে এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে সাহসিকতার সঙ্গে কাজ করতে এই কোর্সগুলো সাংবাদিকদের জন্য অনন্য সুযোগ তৈরি করেছে। আইবিএতে বিবিএ পড়াশোনার সুযোগ ও ভর্তিতে প্রস্তুতি যেভাবে নেবেন। উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে।