ইউরোপ সফর শেষ করে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির

, বিশ্ব

ইউরোপ সফর শেষ করে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির

সুইজারল্যান্ড ও জার্মানিতে সফল রাষ্ট্রীয় সফর শেষ করে শনিবার জার্মানি ত্যাগ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি কোলন বন বিমানবন্দর থেকে নিজ দেশের উদ্দেশ্যে রওয়ানা হন।

বিমানবন্দরে আমিরকে বিদায় জানান জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের ফেডারেল, ইউরোপীয়, আন্তর্জাতিক বিষয় ও গণমাধ্যমমন্ত্রী নাথানায়েল লিমিনস্কি। এ সময় সেখানে জার্মানিতে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন ইব্রাহিম আল হামারও উপস্থিত ছিলেন। ইউরোপের এই গুরুত্বপূর্ণ সফরে আমিরের সফরসঙ্গী হিসেবে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং উচ্চপর্যায়ের একটি সরকারি প্রতিনিধিদল অংশ নিয়েছিলেন।