ড. ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আজ (শুক্রবার) মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছে দেশের বড় দুটি ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়ে বিসিবি বলছে, ‘বিসিবি বিশ্বাস করে যে, ক্রীড়াঙ্গনের অগ্রগতিতে জনাব ভূঁইয়ার একাগ্রতা এবং প্রতিশ্রুতি তার নতুন ভূমিকাকে অনন্য নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশন দেবে বলে মনে করে বিসিবি।
উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছে বাফুফেও। এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের জন্য সাফল্য কামনার কথা জানায় বাফুফে।