April 23, 2026, 10:31 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

বাড়িতে হামলার খবর গুজব, নিজেই জানালেন লিটন

  • Update Time : Friday, August 9, 2024
  • 244 Time View
বাড়িতে হামলার খবর গুজব, নিজেই জানালেন লিটন
বাড়িতে হামলার খবর গুজব, নিজেই জানালেন লিটন

হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে শুরু করেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের বাড়িতে হামলা হয়েছে। তবে এবার সেই বিষয়ে নিজেই মুখ খুললেন লিটন। জানালেন আসলে তেমন কোনো কিছুই ঘটেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিটন লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়ায় একটি খবর প্রচারিত হয়েছে, আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি।’

লিটন যোগ করে লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম-বর্ণ-নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করব, ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকব এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখব এই দেশটাকে। কারণ, দেশটা আমাদের সবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews