April 23, 2026, 10:29 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

বিসিবি থেকে পদত্যাগ জালাল ইউনুসের

  • Update Time : Monday, August 19, 2024
  • 252 Time View
বিসিবি থেকে পদত্যাগ জালাল ইউনুসের
বিসিবি থেকে পদত্যাগ জালাল ইউনুসের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করার পর অবশেষে পদত্যাগ করেছেন পরিচালক জালাল ইউনুস। তিনি সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ডে ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান ছিলেন। 

জালাল ইউনুস পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এর মনোনয়নে।

সোমবার সেই পদ থেকে এবার সরে দাঁড়ালেন তিনি।

নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন এনএসসির কাছে। এছাড়া আরেক পরিচালক সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছিল ক্রীড়া পরিষদের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত সরে যাননি তিনি।

জালাল ইউনুস দীর্ঘদিন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছিলেন। এরপর ২০২১ সালে ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে জালাল ইউনুসকে সেই পদে নিয়ে আসেন নাজমুল হাসান পাপন। এরপর থেকেই গত ৪ বছর ধরে বিসিবির এই পদে ছিলেন জালাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews