কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করা পিকআপে অগ্নিসংযোগ

, বাংলাদেশ

কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করা পিকআপে অগ্নিসংযোগ

রাজধানীর মিরপুর ও বাড্ডায় বাস পোড়ানোর ঘটনার ধারাবাহিকতায় এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে রাখা একটি জব্দ করা পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে থানা সংলগ্ন মূল সড়কে এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী জানান, রাতে কে বা কারা এই অগ্নিসংযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে একই সন্ধ্যায় মিরপুরে দুটি এবং মধ্য বাড্ডায় আরও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।