কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে নিখোঁজ হওয়ার ছয় দিন পর দুই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ওপর অভিমান করে তারা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার হওয়া কিশোরীরা হলো চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মাহিমা ইসলাম মাহি (১২) এবং যুগিরকান্দি গ্রামের তানিসা আক্তার (১৪)।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) লুৎফর রহমান জানান, গত ২৪ সেপ্টেম্বর সকালে কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মাহিমা ও তানিসা। নির্দিষ্ট সময়ে তারা মাদ্রাসায় পৌঁছায়নি এবং বাড়িতেও ফিরে আসেনি। নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে পুলিশ অনুসন্ধান শুরু করে। চৌদ্দগ্রাম মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তথ্য ও উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে কক্সবাজারে তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কক্সবাজার ডিবি পুলিশের সহায়তায় সমুদ্রসৈকত সংলগ্ন গ্রীণ প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরীরা জানিয়েছে, তারা অভিমান করেই বাড়ি ছেড়েছিল। বর্তমানে আইনগত প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
অন্যান্য আলোচিত খবর
- দ্বিতীয় স্ত্রীর আত্মহচনার প্ররোচনার মামলায় এমপি নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস।
- চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে বলে মন্তব্য করেছেন মাওলানা আতাউল।
- ১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই পবিত্র কোরআন পাঠ করছেন আব্বাস প্রামাণিক।
- এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম।
- ডেঙ্গু ইউনিটে যোগদানের আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসক আঁচলের মৃত্যু।
- দায়িত্ব পালনকালে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এএসআইয়ের মৃত্যু।
- ঢাবির নতুন নামফলক থেকে হাদির নাম মুছে আবারও আগের নামে ফিরছে হল।
- মাঝআকাশে পাইলটকে ছুরিকাঘাতের ঘটনায় সৌদি আরবে বিমানের জরুরি অবতরণ।
- জনপ্রিয় অভিনেত্রী প্রভা জানিয়েছেন, তিনি গরিব ছেলে পছন্দ করতেন, কিন্তু পরবর্তীতে বুঝেছেন তারা অনেক বেশি দুষ্টু।
- আসন্ন হজ মৌসুম ঘিরে সৌদি আরবের যুগান্তকারী প্যাকেজ ঘোষণা।
গুরুত্বপূর্ণ তথ্য
- কুমিল্লা থেকে নিখোঁজ দুই কিশোরী ৬ দিন পর কক্সবাজার থেকে উদ্ধার।



