এশিয়ান গেমস হকিতে চীনের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

, খেলা

এশিয়ান গেমস হকিতে চীনের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

এশিয়ান গেমস হকির গ্রুপ পর্বে পাঁচ ম্যাচে ২৩ গোল হজম করা বাংলাদেশ পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচেও নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছে। ম্যাচে চীনের কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ের ফলে রোমান-আমিরুলরা এখন সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে লড়াই করবে। আগামী ৩রা অক্টোবর সেই ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শুরু থেকেই কোণঠাসা ছিল বাংলাদেশ। খেলার দ্বিতীয় মিনিটেই জিয়ালিয়াং ঝাং ফিল্ড গোল করে চীনকে এগিয়ে নেন। দুই মিনিট পর ইউলাই ঝাও ব্যবধান দ্বিগুণ করলে ২-০ গোলে পিছিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা লড়াইয়ের আভাস মিললেও ২২ মিনিটে বেনহাই চেন গোল করে ব্যবধান বাড়ান। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে রাকিবুল হাসান বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি শোধ দেন। এরপর তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আরও চারটি গোল হজম করে বাংলাদেশ। চীনের বিপক্ষে নয়বারের দেখায় এটি ছিল বাংলাদেশের সপ্তম হার। ২২ মিনিটের সময় বেনহাই চেন গোল করার পর হাফ টাইমের আগ মুর্হর্তে এক গোল শোধ দেন রাকিবুল হাসান।