কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

, বাংলাদেশ

কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পেলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর। রোববার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন নিজ বাহিনীতে ফিরে যাওয়ার প্রায় একমাস পর এই পদে নিয়োগ দেওয়া হলো।

একই আদেশে কর্নেল মো. সাইদুল ইসলামকে নতুন অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া বিদায়ী অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।