অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন কর অঞ্চল-রংপুরে বিভিন্ন গ্রেডে ৩৬ জন নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা এই নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। ৩৬টি শূন্য পদে নতুন জনবল নিয়োগে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের বিবরণ ও বেতন
- উচ্চমান সহকারী: ৭টি পদ, বেতন গ্রেড-১৪ (২৩,৫০০-৫৬,৮০০ টাকা)।
- সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ৮টি পদ।
- অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৮টি পদ, বেতন গ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০ টাকা)।
- গাড়িচালক: ৪টি পদ।
- অফিস সহায়ক: ৯টি পদ, বেতন গ্রেড-২০ (২০,০০০-৪৮,৪০০ টাকা)।
আবেদনের যোগ্যতা ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- আবেদন ও ফি জমাদান শুরুর তারিখ: ১১ অক্টোবর ২০২৬, সকাল ১০টা।
- আবেদনের শেষ সময়: ২৮ অক্টোবর ২০২৬।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনের নির্দেশিকা সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীদের সময়সীমার মধ্যে সঠিকভাবে আবেদনপত্র জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পদের নাম: অফিস সহায়ক।
- বেতনস্কেল: ২৩৫০০-৫৬৮০০ টাকা (গ্রেড-১৪)।
- দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়।
- বেতনস্কেল: ২১৯০০-৫২৯০০ টাকা (গ্রেড-১৬)।
- বেতনস্কেল: ২০০০০-৪৮৪০০ টাকা (গ্রেড-২০)।
- নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: ২৪টি যোগ্যতা থাকলেই পাবেন পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা।
- আবেদনে বয়সসীমা।
- প্রার্থীদের বয়স ১/১০/২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।



