কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদে ‘হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট ৬৮ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীকে অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দের গতি থাকতে হবে।
নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) স্কেলে বেতন পাবেন। আবেদনকারী প্রার্থীর বয়স ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এই পদের জন্য শুধুমাত্র কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করার সুযোগ পাবেন।
আগ্রহী প্রার্থীদের সরকার নির্ধারিত আবেদন ফরমে ‘জেলা প্রশাসক, কিশোরগঞ্জ’ বরাবর আবেদন করতে হবে। আবেদন ফরম ও প্রবেশপত্রের নমুনা জেলা প্রশাসকের দাপ্তরিক ওয়েবসাইট (www.kishoreganj.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে। আবেদনের সাথে জেলা প্রশাসক, কিশোরগঞ্জের অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে, যা অফেরতযোগ্য। উল্লেখ্য যে, পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।
নিয়োগ প্রক্রিয়া ২ আগস্ট ২০২৬ তারিখ থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় ৩ সেপ্টেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে অফিস চলাকালীন ডাকযোগে আবেদনপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছাতে হবে। সরাসরি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার সময়সূচি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এই পদের জন্য আবেদনকারীকে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে (বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বন



