ল্যাবএইড হাসপাতাল গ্রুপ তাদের বিভিন্ন শাখায় পূর্ণকালীন ও খণ্ডকালীন ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র কনসালট্যান্ট, কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্ট ও রেজিস্ট্রার পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়।
পদবি ও প্রয়োজনীয় যোগ্যতা
- সিনিয়র কনসালট্যান্ট: এফসিপিএস বা এমডি অথবা বিএমডিসি স্বীকৃত সমমানের স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সেই সাথে সংশ্লিষ্ট বিষয়ে ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতা এবং তিন থেকে চার বছর মেয়াদী স্নাতকোত্তর প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
- কনসালট্যান্ট: বিএমডিসি স্বীকৃত সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ কমপক্ষে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
- জুনিয়র কনসালট্যান্ট: সংশ্লিষ্ট বিষয়ে বিএমডিসি স্বীকৃত স্নাতকোত্তর যোগ্যতার পাশাপাশি কমপক্ষে ৫ বছরের পেশাগত অভিজ্ঞতার প্রয়োজন।
- রেজিস্ট্রার: সংশ্লিষ্ট বিষয়ে বিএমডিসি স্বীকৃত স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সদ্য ডিগ্রি অর্জনকারীরাও আবেদনের যোগ্য।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তের (সিভি) সঙ্গে শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সনদের অনুলিপি জমা দিতে হবে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে ‘এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, বাড়ি-৬, রোড-৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫’ এই ঠিকানায় পাঠাতে হবে। এছাড়া ই-মেইলের (hr.lsh@labaidgroup.com) মাধ্যমেও আবেদন করার সুযোগ রয়েছে। মনে রাখতে হবে, আবেদন গ্রহণের শেষ তারিখ আগামী ১৮ অক্টোবর। উল্লেখিত পদগুলোর বিপরীতে কোনো নির্দিষ্ট পদসংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি, পদ ১০০।
- ই–মেইলে আবেদন পাঠানো যাবে: [email protected]।



