আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব পদে পরীক্ষার সময়সূচি ঘোষণা

, চাকরি

আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব পদে পরীক্ষার সময়সূচি ঘোষণা

আইন মন্ত্রণালয়ের ‘সহকারী সচিব (ড্রাফটিং)’ পদের লিখিত পরীক্ষার সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হয়ে এই পরীক্ষা ৪ নভেম্বর পর্যন্ত চলবে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পিএসসি কার্যালয়ে মোট ৪১০ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন। প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ১০০ নম্বরের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার নিয়ম অনুযায়ী, প্রার্থীদের প্রতিটি বিষয়ের জন্য আলাদা উত্তরপত্র ব্যবহার করতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং নির্ধারিত সময়ের ১৫ মিনিট পেরিয়ে গেলে কেন্দ্রে প্রবেশের সুযোগ থাকবে না। এছাড়া পরীক্ষা শুরুর প্রথম দুই ঘণ্টা কোনো পরীক্ষার্থী কক্ষ থেকে বাইরে যেতে পারবেন না। দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কাউকে ঢুকতে দেওয়া হবে না।

পরীক্ষার হলে অবশ্যই প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে। কোনো ধরনের মুঠোফোন, ঘড়ি বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা কঠোরভাবে নিষিদ্ধ। তবে গণিত বিষয়ের পরীক্ষার দিন সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি থাকবে। এছাড়া, প্রতিবন্ধী কোনো প্রার্থী যদি শ্রুতলেখকের সহযোগিতা নিতে চান, তবে তাদের আগামী ১৫ অক্টোবরের মধ্যে পিএসসিতে নির্ধারিত আবেদন জমা দিতে হবে। প্রবেশপত্র পিএসসির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। নেদারল্যান্ডস উচ্চশিক্ষায় দিচ্ছে স্কলারশিপ, আবেদন যেভাবে। বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে ১ হাজার কোটি টাকার ঋণ, সর্বোচ্চ ১০ লাখ যেভাবে পাবেন।