কাতারের ড্রাইভিং স্কুলগুলোর জন্য এক মাসের সময়সীমা ও নতুন

, চাকরি

কাতারের ড্রাইভিং স্কুলগুলোর জন্য এক মাসের সময়সীমা ও নতুন

কাতারে ড্রাইভিং প্রশিক্ষণ সেবা গ্রহণকারী গ্রাহকদের অধিকার সুরক্ষা এবং পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ করার লক্ষ্যে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (MoCI) কঠোর নতুন নীতিমালা গ্রহণ করেছে। ২০০৮ সালের ভোক্তা সুরক্ষা আইনের ৮ নম্বর ধারার সাথে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে এই নতুন নিয়মগুলো চূড়ান্ত করা হয়েছে।

নতুন নিয়ম ও শর্তাবলী

  • লিখিত চুক্তি বাধ্যতামূলক: সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের ফি বা অর্থ সংগ্রহের আগে ড্রাইভিং স্কুলগুলোকে গ্রাহকের সাথে অবশ্যই স্পষ্ট ও লিখিত চুক্তি করতে হবে।
  • প্রশিক্ষণ শুরুর তারিখ: চুক্তিতে ড্রাইভিং প্রশিক্ষণ শুরুর প্রকৃত তারিখ উল্লেখ থাকা বাধ্যতামূলক।
  • পারমিট নম্বর প্রাপ্তি: জেনারেল ডাইরেক্টরেট অব ট্রাফিক কর্তৃক ইস্যুকৃত পারমিট নম্বর গ্রাহকদের সহজলভ্য করার বিষয়টি নিশ্চিত করতে হবে।

নতুন এই নিয়মগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সকল ড্রাইভিং স্কুলকে নোটিশ জারির তারিখ থেকে এক মাসের একটি সময়সীমা দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময় পার হওয়ার পর বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় কাতার জুড়ে মাঠপর্যায়ে বিশেষ পরিদর্শণ অভিযান পরিচালনা করবে। প্রতিটি প্রতিষ্ঠান নতুন নিয়ম মানছে কি না, তা যাচাই করাই হবে এই অভিযানের মূল লক্ষ্য।

কোনো ড্রাইভিং স্কুল নিয়ম অমান্য করলে বা কোনো অনিয়মের সাথে জড়িত থাকলে তা তাৎক্ষণিকভাবে জানানোর জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। এ সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্যের জন্য মন্ত্রণালয়ের কল সেন্টার ১৬০০১ নম্বরে অথবা তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যোগাযোগ করা যাবে।