৪৯তম বিসিএসে ৬৫১ জনের যোগদানের সময় ও ওরিয়েন্টেশন ঘোষণা

, চাকরি

৪৯তম বিসিএসে ৬৫১ জনের যোগদানের সময় ও ওরিয়েন্টেশন ঘোষণা

৪৯তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে সুপারিশপ্রাপ্ত ৬৫১ জনকে ৯ম গ্রেডে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর দুটি ভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে যথাক্রমে ৬১১ ও ৪০ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়। এ নিয়োগপ্রাপ্তদের যোগদানের সময়সূচি ও প্রশিক্ষণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) একটি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ৪৯তম (বিশেষ) বিসিএসে ৬৫১ জনকে ৯ম গ্রেডে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন আগেই জারি করা হয়েছে। দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১২ অক্টোবর ২০২৬ তারিখের পূর্বাহ্নে নবনিযুক্ত প্রভাষকদের সশরীরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) উপস্থিত হতে হবে। সেখানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে তাঁদের যোগদানের আবেদনপত্র জমা দিতে হবে। যোগদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ১২ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিনব্যাপী সেখানে একটি আবাসিক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করা তাঁদের জন্য বাধ্যতামূলক। প্রজ্ঞাপন আরও বলা হয়, ৬৫১ প্রার্থীকে ১২ অক্টোবর পূর্বাহ্নে আবশ্যিকভাবে সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় বরাবর সশরীর (যোগদানের স্থান: পল্লী উন্নয়ন একাডেমি-আরডিএ, বগুড়া) উপস্থিত হয়ে প্রভাষক পদে যোগদানপ।

নিয়োগের শর্তাবলি অনুযায়ী, নবনিযুক্ত শিক্ষকদের সরকারি বিধি মোতাবেক বনিয়াদি প্রশিক্ষণ ও পরবর্তী সময়ে চাকরিসংশ্লিষ্ট পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। তাঁদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে এবং এই সময়কাল প্রয়োজনে সরকার আরও দুই বছর পর্যন্ত বৃদ্ধি করার অধিকার রাখে। শিক্ষানবিশকালে চাকরিতে বহাল থাকার অনুপযোগী প্রমাণিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং সরকারি কর্ম কমিশনের পরামর্শ ছাড়াই তাঁদের চাকরি থেকে অপসারণের সুযোগ রয়েছে। নেদারল্যান্ডস উচ্চশিক্ষায় দিচ্ছে স্কলারশিপ, আবেদন যেভাবে।

নিয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো যৌতুক প্রথা নির্মূলের অঙ্গীকার। চাকরিতে যোগদানের সময় প্রত্যেক প্রার্থীকে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড জমা দিতে হবে। সেখানে উল্লেখ থাকতে হবে যে, ওই শিক্ষক নিজে বা তাঁর পরিবারের কোনো সদস্য যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না। জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী তাঁদের বেতনক্রম ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে এবং তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে। বেতন স্কেল: ৭১০০০ ও ১১৩০০০ টাকা। 62, 71000, 113000.