দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

, বাংলাদেশ

দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘটনাকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে বর্ণনা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে পেশাগত দায়িত্বের অংশ হিসেবে মাদকবিরোধী অভিযানে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান ও এএসআই ইমরান হোসেন বিএসএফের হাতে আটক হওয়ার পর এই নিন্দা জানালো দলটি। শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে গেলে পুলিশের দুই সদস্য কনস্টেবল রোহিত দেওয়ান ও এএসআই ইমরান হোসেনকে।

বিবৃতিতে জামায়াত নেতা বলেন, স্বাধীন ও সার্বভৌম দুই প্রতিবেশী রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সীমান্তরক্ষী বাহিনীর মৌলিক দায়িত্ব। কিন্তু বিএসএফের এই আগ্রাসী মনোভাব আন্তর্জাতিক সীমান্ত আইনের পরিপন্থী এবং একেবারেই কাম্য নয়। তিনি অবিলম্বে আটক দুই পুলিশ সদস্যকে সসম্মানে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানান। পাশাপাশি, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে ভবিষ্যতে এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি কঠোর আহ্বান জানিয়েছেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন যে, বর্তমান সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই ভারত বাংলাদেশের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করছে না। সীমান্তের স্থিতিশীলতা রক্ষার স্বার্থে উভয় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকারকে অনতিবিলম্বে কূটনৈতিক স্তরে কড়া প্রতিবাদ জানাতে হবে এবং দ্রুত প্রতিকারের পদক্ষেপ নিতে হবে। সীমান্তে এ ধরণের ঘটনা প্রতিবেশী দেশের দায়িত্বশীল আচরণকে প্রশ্নবিদ্ধ করে বলে বিবৃতিতে মন্তব্য করা হয়।