ককরোচদের বিক্ষোভে পশ্চিমবঙ্গে ছাড় নয়: শুভেন্দু

, বিশ্ব

ককরোচদের বিক্ষোভে পশ্চিমবঙ্গে ছাড় নয়: শুভেন্দু

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সিজেপি অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছে। তবে এই বিক্ষোভের কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়তে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি অভিযোগ করে বলেন, দেশেই থেকে দেশকে দুর্বল ও অশান্ত করার চেষ্টা চালানো হচ্ছে, যা সাধারণ মানুষ কখনোই মেনে নেবে না। একই সঙ্গে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর আক্রমণের চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, পশ্চিমবঙ্গে এসব কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শুভেন্দু বলেন, ‘অশান্তি তৈরির জন্য দেশে থেকেই দেশকে দুর্বল করার প্রচেষ্টা চলছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের প্রতিবাদে সংগঠনটি নতুন কর্মসূচি ঘোষণা করে শুক্রবার নয়াদিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ বা ‘লেহরা দো তিরঙ্গা’ ডাকার সিদ্ধান্ত নেয়। কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ইতিমধ্যে সিজেপির এই কর্মসূচি বন্ধ করার জন্য অভিজিৎ দীপকের কাছে নোটিস পাঠিয়েছে দিল্লি পুলিশ। শুক্রবার পুলিশের একটি প্রতিনিধিদল দীপকের বাসভবনে গিয়ে এই নোটিশ পৌঁছে দেয়।