ব্র্যাক ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্তি উদ্যাপনের অংশ হিসেবে অফিস অব ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যালামনাই রিলেশনস এই মেলার আয়োজন করে। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সমাপ্ত হওয়া এই ক্যারিয়ার ফেয়ারে দেশের বিভিন্ন খাতের ৮০টি স্বনামধন্য চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের তালিকায় ছিল নেস্লে, বিকাশ, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক পিএলসি, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো।
আয়োজনে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ও অ্যালামনাই ছাড়াও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মেলায় অংশগ্রহণকারীদের জন্য ছিল সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ, জীবনবৃত্তান্ত জমা দেওয়া, তাৎক্ষণিক সাক্ষাৎকার প্রদান এবং পেশাগত দিকনির্দেশনা ও ক্যারিয়ার পরামর্শ নেওয়ার সুযোগ।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মাসুদ খান বলেন, ‘কর্মজীবন একটি ম্যারাথন দৌড়ের মতো। এখানে কোনো শর্টকাট নেই। আপনাকে ধৈর্য ধরতে হবে।’ অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে অর্জিত জ্ঞানই আমাদের ভিত্তি। পাঠ্যবই ও গবেষণায় প্রকাশিত জ্ঞান বাস্তব জগতের অভিজ্ঞতা থেকে এসেছে। তাই আমরা যা শিখেছি, সেটাই আমাদের জ্ঞানের ভিত্তি।’
মেলার দ্বিতীয় দিনে ‘ফ্রম আর্লি ক্যারিয়ার টু ফিউচার লিডার: বিল্ডিং আ ক্যারিয়ার দ্যাট ক্রিয়েটস ইমপ্যাক্ট’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে আলোচনা করেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বর্তমান ইনডিপেনডেন্ট ডিরেক্টর রূপালী হক চৌধুরী। পর্বটি সঞ্চালনা করেন ব্র্যাক ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্সেস বিভাগের পরিচালক শাহরিয়ার সাঈদ। এর আগে ‘মিট দ্য সিইও’ সেশনে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন সিটি ব্যাংক পিএলসির Managing Director ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন।
এ ছাড়া বিভিন্ন সেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড, সিটি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমান, আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিজওয়ান দাউদ সামস, ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার শারমিন সুলতান ও চিফ সলিউশনস আর্কিটেক্ট শাহ আলী নেওয়াজ তপু, আইএইচএইচ হেলথকেয়ারের এইচআর অ্যান্ড অপারেশনসের ডিরেক্টর তৌফিকা ইরফান এবং প্রিমিয়াম সুইটসের মানবসম্পদ বিভাগের প্রধান শাহরিয়ার রহমান। প্রসঙ্গত, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতেও ২২৮টি পদে বড় নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং সরকার প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা করছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, পদ ২২৮।



