ব্যান্ড ম্যানেজার নিয়োগ দিচ্ছে শিরোনামহীন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত

, চাকরি

ব্যান্ড ম্যানেজার নিয়োগ দিচ্ছে শিরোনামহীন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত

দেশের জনপ্রিয় সংগীত ব্যান্ড ‘শিরোনামহীন’ তাদের কার্যক্রম আরও গতিশীল করতে একজন পূর্ণকালীন ব্যান্ড ম্যানেজার খুঁজছে। নির্বাচিত প্রার্থীকে ব্যান্ডের দৈনন্দিন কার্যক্রম, কনসার্ট ব্যবস্থাপনা, আন্তর্জাতিক ট্যুর, ব্যবসায়িক যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন প্রোডাকশন সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করতে হবে।

পদের বিবরণ ও যোগ্যতা

এই পদে আবেদনের জন্য প্রার্থীর সংগীত শিল্প, আর্টিস্ট ম্যানেজমেন্ট অথবা ইভেন্ট ইন্ডাস্ট্রিতে কাজের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকা আবশ্যক। সংশ্লিষ্ট ক্ষেত্রে পেশাগত যোগাযোগের দক্ষতা, দায়িত্বশীলতা এবং বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় করার সক্ষমতাকেই মূল যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। পদসংখ্যা মাত্র ১টি।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীরা শিরোনামহীনের অফিশিয়াল ফেসবুক পেজে থাকা ‘WhatsApp’ বাটন ব্যবহার করে সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে নিম্নোক্ত নথিপত্র প্রদান করতে হবে চাকরি পাওয়ার হারে ইউরোপের শীর্ষ ১০ দেশ কোনগুলো।

  1. টেক্সট ফরম্যাটের সিভি (পিডিএফ ফাইল)।
  2. একটি ফরওয়ার্ডিং লেটার।
  3. নিজ সম্পর্কে একটি ভিডিও ইন্ট্রো।

আবেদন জমা দেওয়ার সর্বশেষ সময়সীমা ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তাদের অফিশিয়াল অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, পদ ২২৮।