কারিগরি শিক্ষায় ৮৪ ইনস্ট্রাক্টর পদে নিয়োগের প্রজ্ঞাপন

, চাকরি

কারিগরি শিক্ষায় ৮৪ ইনস্ট্রাক্টর পদে নিয়োগের প্রজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোর জন্য ইনস্ট্রাক্টর (টেক/নন–টেক) পদে ৮৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগ পাওয়া প্রার্থীরা জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে (৪৪,০০০–১,০৫,৯০০ টাকা) বেতন সুবিধা পাবেন। মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ১ বছরে ৪ লাখ, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে।

নিয়োগসংক্রান্ত তথ্য

  • পদের নাম: ইনস্ট্রাক্টর (টেক/নন–টেক)
  • মোট পদসংখ্যা: ৮৪ জন
  • যোগদানের তারিখ: ১ নভেম্বর ২০২৬ (১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ)
  • যোগদানের সময়: সকাল ৯টা
  • যোগদানের স্থান: মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, এফ–৪/বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা।

শর্তাবলি ও নির্দেশনাবলি

  • নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
  • যোগদানের সময় ৩০০ টাকা মূল্যের নন–জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড এবং যৌতুক প্রদান বা গ্রহণ করবেন না মর্মে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
  • নিজের যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ–সংবলিত ঘোষণাপত্র যোগদানের দিনই দাখিল করতে হবে।
  • নিয়োগের পর প্রত্যেককে তিন দিনের ওরিয়েন্টেশন কর্মসূচিতে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে।
  • নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্রটি সরাসরি বাতিল বলে গণ্য হবে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • বিসিআইসিতে ২৭৪ জনের চাকরি, ৯ম ও ১০ম গ্রেডে বড় সুযোগ।
  • বিস্তারিত দেখুন এখানে।
  • ৪৫তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা।