নিরাপত্তা ও অপরাধ দমনে চুক্তিবদ্ধ কাতার ও মিসর

, বিশ্ব

নিরাপত্তা ও অপরাধ দমনে চুক্তিবদ্ধ কাতার ও মিসর

নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে নতুন পদক্ষেপ নিয়েছে কাতার ও মিসর। সম্প্রতি মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।

বৈঠকে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি এবং মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মাহমুদ তৌফিক নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। আলোচনার মূল কেন্দ্রে ছিল আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি।

বৈঠকের শেষে অপরাধ দমন ও নিরাপত্তা ইস্যুতে যৌথভাবে কাজ করতে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী এই সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন।