April 22, 2026, 4:06 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

ইউটিউব ট্রেন্ডিংয়ে ‘জামাই বউ’র মাথা গরম’ নাটক

  • Update Time : Saturday, October 5, 2024
  • 973 Time View
ইউটিউব ট্রেন্ডিংয়ে ‘জামাই বউ’র মাথা গরম’ নাটক

ইউটিউব ট্রেন্ডিংয়ে ‘জামাই বউ’র মাথা গরম’ নাটক

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে বাংলাভিশন ড্রামার ‘জামাই বউ’র মাথাগরম’ নাটক। মুক্তি পাওয়ার পরে গত ৪৮ ঘণ্টায় ৩.৩ মিলিয়ন ভিউ হয়েছে। দর্শকমহল থেকে প্রচুর প্রশংসা ও রিভিউ পাওয়া যাচ্ছে।

কমেন্ট বক্সে নাহিদ নামে একজন লিখেছেন, ‘বাংলাদেশের ছোট পর্দায় যত নায়ক আছে। তাদের মধ্যে মোশাররফ করিম ভাই একজন কিংবদন্তী নায়ক। যে কোনো অভিনয় তার কাছে,  মামুলি ব্যাপার মাত্র। তার অভিনয় মানেই বিনোদনের পাশাপাশি একটি শিক্ষা মুলক পাঠশালা। ধন্যবাদ সকল কলাকৌশলীকে।’

নাটক টি দেখতে এখানে ক্লিক করুন

বর্তমানের নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে। নাটকটি পরিচালনা করেন এ সময়ের জনপ্রিয় নির্মাতা তাইফুর জামান আশিক। দর্শকদের জন্য আমরা কাজ করি উল্লেখ করে এ নির্মাতা বলেন, ‘এর আগেও মোশাররফ ভাই মিলে বাংলাভিশনের আমার নাটকগুলো দর্শকরা বরাবরই ভালোভাবে গ্রহণ করে। অনেক দর্শক দেখে, আনন্দ লাগে। দর্শকদের জন্যই আমরা কাজ করি।’

বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আকন্দ গণমাধ্যমকে বলেন, জামাই বউ’র নাটকটি দর্শকরা পছন্দ করবেন ভেবেই পরিকল্পনা মাফিক ডিরেক্টরের সাথে আলাপ আলোচনা করেই নাটকটি ডিজাইন করা হয়েছে। নানান বাস্তবতায় ঈদ-উল-আজহার বেশ পরে নাটকটি রিলিজ দেয়া হলো।

দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দিন শেষে নাটকটি অনেকজন দেখেছেন, প্রশংসিত হয়েছি। এজন্য দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার দর্শকদের কাছে কমিটেড, ভবিষ্যতেও এ রকম বিনোদনমূলক ও এক্সপেরিমেন্টাল কাজ আপনারা আমাদের কাছ থেকে পাবেন।

উল্লেখ্য, নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, জাবেদ গাজী প্রমুখ। রচনায় আল-আমিন স্বপন ও পরিচালনায় ছিলেন তাইফুর জামান আশিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews