হতাশা থেকেই ইরানে হামলার হুমকি ট্রাম্প-নেতানিয়াহুর: খামেনির উপদেষ্টা

, বিশ্ব

হতাশা থেকেই ইরানে হামলার হুমকি ট্রাম্প-নেতানিয়াহুর: খামেনির উপদেষ্টা

ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম হতাশা থেকে ইরানে নতুন করে হামলার হুমকি দিচ্ছেন। তাদের এই মনস্তাত্ত্বিক যুদ্ধ ও হুমকির পেছনে সামরিক সক্ষমতার চেয়ে হতাশার গন্ধই বেশি পাওয়া যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ইরান তাদের এই দুর্বলতা স্পষ্টভাবে টের পাচ্ছে বলেও জানান মোখবার।

এর আগে শুক্রবার ফ্লোরিডায় এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প ইরানে আবারও সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ইরানকে লক্ষ্য করে হয়তো আবারো ছোটখাটো ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযান পরিচালনা করা হতে পারে।