আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে নিয়োগ: ৬২ পদে আবেদনের সুযোগ

, চাকরি

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে নিয়োগ: ৬২ পদে আবেদনের সুযোগ

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে কর্মকর্তা নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে। সিস্টেম ম্যানেজার এবং প্রিন্সিপাল অফিসার—এই দুটি পদে মোট ৬২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি, পদ ১০০। বেতন স্কেল: ৮২৫০ থেকে ৩০২৩০ টাকা। বিসিআইসিতে ২৭৪ জনের চাকরি, ৯ম ও ১০ম গ্রেডে বড় সুযোগ। উভয় পদের বেতনের সঙ্গে নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন কেউ চাকরি পেলে।

পদের বিবরণ ও বেতন স্কেল

  • সিস্টেম ম্যানেজার: এই পদে ১ জন নিয়োগ পাবেন। এটি তৃতীয় গ্রেডের পদ এবং এর বেতন স্কেল ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
  • প্রিন্সিপাল অফিসার: এই পদে ৬১ জন নিয়োগ পাবেন। এটি ষষ্ঠ গ্রেডের পদ এবং এর বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।

আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা

সিস্টেম ম্যানেজার পদের প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

পাশাপাশি সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট বা সমপর্যায়ের পদে অন্তত চার বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

পিএইচডি ডিগ্রিধারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে এবং আন্তর্জাতিক জার্নালে অন্তত দুটি প্রকাশনা থাকা আবশ্যক। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

প্রিন্সিপাল অফিসার পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক। প্রার্থীর অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার হিসেবে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত একটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে এবং কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ থাকা চলবে না।

বয়সসীমা ও আবেদন প্রক্রিয়া

  • সিস্টেম ম্যানেজার পদে আবেদনের জন্য ১ জুন ২০২৬ তারিখে বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
  • প্রিন্সিপাল অফিসার পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছর। বয়স প্রমাণের জন্য কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন পদ্ধতি ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত নির্ধারিত ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে। অনলাইন আবেদন করার শেষ সময় ২৫ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। এছাড়া আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ২৭ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।