উদ্ধার হলো বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ

, বাংলাদেশ

উদ্ধার হলো বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ

রাজধানীর তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গত বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উত্তরাখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করেন। এরপর টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে টঙ্গীর বন্দর ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশের একটি দল। নৌ পুলিশের এক বার্তায় বলা হয়েছে, ২৮ অক্টোবর, বিকাল সাড়ে ৪টায় ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়া যায় উওরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে একটি মৃতদেহ ভাসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির গাজীপুর অফিসার ও ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের তথ্যানুযায়ী, মৃতদেহটির আনুমানিক বয়স ২৮ বছর। নিহতের পরনে ছিল সাদা পায়জামা ও কালো জামা। পুলিশ মৃতদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার পকেটে একটি আইফোন ও হাতে ঘড়ি পায়। উদ্ধার হওয়া সেই মোবাইল ফোনের সূত্র ধরেই নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি। অজ্ঞাতনামা পুরুষের লাশ বয়স অনুমান ২৮ বছর। তার মোবাইল ফোন ও হাতঘড়ি পাওয়ার পর তার পরিচয় পাওয়া যায়।

ঘটনাটি নিশ্চিত করেছেন নৌ পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল রাকিব। তিনি জানান, মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। সুরতহালের সময় দেখা যায়, নিহতের মুখে হালকা দাড়ি ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে পুলিশের অনুসন্ধান চলমান রয়েছে।