জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

, বাংলাদেশ

জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চারদিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এবং বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছে। জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ১৮ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৮ মিনিটে) প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হযরত শা।

এর আগে গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী জাপানে পৌঁছান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে মিলিত হন। দুই নেতার আলোচনায় বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিধি বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

জাপান সফরের সময় প্রধানমন্ত্রী দেশটির বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন। এছাড়া তিনি দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।