ক্যাডেট কলেজে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা ৩০০ থেকে কমে ২০০ নম্বরে

, শিক্ষা

ক্যাডেট কলেজে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা ৩০০ থেকে কমে ২০০ নম্বরে

দেশের ১২টি ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ১ নভেম্বর ২০২৬ সকাল ৮টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা শুরু হয়, যা চলবে আগামী ৫ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। ইচ্ছুক শিক্ষার্থীরা ক্যাডেট কলেজের নির্ধারিত ওয়েবসাইট (www.cadetcollege.army.mil.bd অথবা cadetcollegeadmission.army.bd)-এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। এই পরীক্ষায় সফল হওয়া মানেই ক্যাডেট কলেজে ভর্তির স্বপ্নের অর্ধেক পথ পাড়ি দেওয়া।

বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট General শাখার তত্ত্বাবধানে পরিচালিত এসব আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, প্রাথমিক সামরিক প্রশিক্ষণ ও নেতৃত্বের পাঠ দেওয়া হয়। বর্তমানে দেশে ছেলেদের ৯টি এবং মেয়েদের ৩টিসহ মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। প্রতিবছর ষষ্ঠ শ্রেণি পাসের পর বিপুলসংখ্যক শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে ভর্তির প্রতিযোগিতায় অংশ নেয়।

আবেদনের যোগ্যতা ও নিয়মাবলি

  • শিক্ষাগত যোগ্যতাআবেদনকারীকে অবশ্যই ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • নাগরিকত্বশিক্ষার্থী ও তাঁর পিতা-মাতা উভয়কেই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • বয়সসীমা২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে পারবে।
  • শারীরিক মানশিক্ষার্থীর ন্যূনতম উচ্চতা হতে হবে ৪ ফুট ৮ ইঞ্চি। এ ছাড়া শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে।

পরীক্ষাপদ্ধতি ও নতুন নম্বর বণ্টন

ক্যাডেট কলেজে ভর্তি প্রক্রিয়া সাধারণত লিখিত, মৌখিক এবং স্বাস্থ্য পরীক্ষার—এই তিন ধাপে সম্পন্ন করা হয়। চূড়ান্তভাবে শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে লিখিত পরীক্ষাই প্রধান ভূমিকা পালন করে। দীর্ঘ দিন পর ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন এনে পুরনো ২০০ নম্বরের কাঠামো ফিরিয়ে আনা হয়েছে। ফলে আগের ৩০০ নম্বরের পরিবর্তে নতুন সিলেবাসে ১০০ নম্বর কমে লিখিত পরীক্ষা ২০০ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হলো লিখিত পরীক্ষা। দীর্ঘদিন পর আবার ২০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ফিরছে ক্যাডেটের ভর্তি পরীক্ষা। নতুন সিলেবাস অনুযায়ী, ইংরেজিতে ৬৫, গণিতে ৭০ এবং বাংলায় ৪৫ নম্বরের পরীক্ষা হবে।

মানবণ্টন ও সূচি

  • গণিত৭০ নম্বর
  • ইংরেজি৬৫ নম্বর
  • বাংলা৪৫ নম্বর
  • অন্যান্য বিষয়বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তথ্যপ্রযুক্তি, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা মিলে মোট ২০ নম্বর।
  • পরীক্ষার সময়সূচিলিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

পরীক্ষার্থীরা বাংলা বা ইংরেজি—যেকোনো একটি মাধ্যম বেছে নিয়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী সময়ে মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এসব ধাপে উত্তীর্ণদের সমন্বিত মেধাতালিকার ভিত্তিতেই চূড়ান্তভাবে ভর্তির জন্য নির্বাচন করা হবে।

আবেদন প্রক্রিয়া ও ফি

আবেদন করতে আগ্রহী প্রার্থীদের ক্যাডেট কলেজের ভর্তি পোর্টালে গিয়ে ‘Apply Now’ অপশনে ক্লিক করতে হবে।

প্রথমে নিবন্ধন করে ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে।

এরপর লগইন করে অনলাইন আবেদন ফরম পূরণ, প্রয়োজনীয় তথ্য ও ছবি আপলোড করতে হবে। আবেদন ফি ধরা হয়েছে ২,৫০০ টাকা, যা বিকাশ, নগদ, রকেট, ট্রাস্ট ব্যাংকের ট্যাপ কিংবা এসএসএল কমার্জের মাধ্যমে জমা দেওয়া যাবে। তবে আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তির সব নির্দেশনা মনোযোগ দিয়ে পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য

  • মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ১ বছরে ৪ লাখ, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে।