April 23, 2026, 7:03 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

বন্যাদুর্গত অঞ্চলে আস-সুন্নাহর ৭১ কোটি টাকার পুনর্বাসন কার্যক্রম

  • Update Time : Wednesday, October 23, 2024
  • 557 Time View
বন্যাদুর্গত অঞ্চলে আস-সুন্নাহর ৭১ কোটি টাকার পুনর্বাসন কার্যক্রম

বন্যাদুর্গত অঞ্চলে আস-সুন্নাহর ৭১ কোটি টাকার পুনর্বাসন কার্যক্রম

বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল ফেনীতে ৭১ কোটি টাকার পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ৪২ হাজার আবেদনকারীর মধ্যে যাচাই-বাছাই করে ১০ হাজার পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ত্রাণ কার্যক্রম পরিচালনার পর বন্যাদুর্গত অঞ্চলসমূহে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ফেনীতে দুটি ঘর ও চল্লিশটি রিকশা হস্তান্তরের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন করেন। ৪২ হাজার আবেদনকারীর মধ্য থেকে যাচাই-বাছাই পূর্বক ১০ হাজার গরিব ও অসহায়কে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের অধীনে যে সেবা দেওয়া হবে তা জানিয়ে বলা হয়েছে,

✪ আরও পড়ুন :মধ্যরাতে লাইভে এসে কাঁদলেন সাদিয়া আয়মান, ভিডিও দেখুন

>> সম্পূর্ণ নষ্ট হওয়া ১৫০০ ঘর নতুন করে নির্মাণ করা হচ্ছে, যার সম্ভাব্য খরচ ৪০ কোটি টাকা।

>>৮৪০০ জন ক্ষতিগ্রস্তকে ঘর মেরামত, ব্যবসা ও কৃষি সহযোগিতা করা হচ্ছে, যার সম্ভাব্য খরচ ৩০ কোটি টাকা।

>>১০০ অটোরিকশা দেওয়া হচ্ছে, যার প্রতিটির মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা (মোট ১ কোটি ২৫ লাখ টাকা)।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে দুটি স্যাম্পল ঘর হস্তান্তর করা হয়েছে। এছাড়া ফেনীতে ৪০টি অটোরিকশা হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য দুর্গত জেলাগুলোতে আরও ৬০টি অটোরিকশা বিতরণ করা হবে।

যাচাই-বাছাইয়ের বিষয়ে জানানো হয়েছে, ছবি দেখে প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনগুলো সরেজমিনে যাচাই-বাছাইয়ের পর স্বেচ্ছাসেবী প্রতিনিধি পাঠানো হয়েছে। তাদের সুপারিশের ভিত্তিতে উপকারভোগী চূড়ান্ত করা হয়। পরীক্ষামূলকভাবে দুটি স্যাম্পল ঘর নির্মাণ করা হয়েছে। এই ঘরগুলোর উপযোগিতা যাচাইয়ের পর উন্মুক্ত টেন্ডার দেওয়া হবে। গুণগত মান নিশ্চিত করার জন্য থাকবে নানা ধরনের পদক্ষেপ।

ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের পাশাপাশি উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলেও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ঘর মেরামত, ব্যবসা ও কৃষি সহযোগিতার টাকা এই সপ্তাহেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো শুরু হবে। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি মোতাবেক উপকারভোগীরা খুব কম খরচে ক্যাশ আউট করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews