পুলিশে ৬ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই পদ অনুমোদন

, চাকরি

পুলিশে ৬ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই পদ অনুমোদন

বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে আবেদনপ্রক্রিয়া গত ৩০ অক্টোবর শেষ হয়েছে। আবেদনপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিয়োগের প্রকৃত পদসংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য ছড়াতে থাকলে পুলিশের পক্ষ থেকে আসল হিসাব ও ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করা হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নতুন করে ১০ হাজার কনস্টেবল পদ সৃষ্টির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে, যা বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

চলমান বিজ্ঞপ্তিতে ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

চলমান নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে কতজন নিয়োগ পেতে পারেন—এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুন মুনিরা জানান, পুলিশে বর্তমানে ২ হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে।

পাশাপাশি ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের প্রস্তাবও পাঠানো আছে। অনুমোদনের প্রক্রিয়া বিবেচনা করে বর্তমান নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমেই ওই ২ হাজার শূন্য পদ পূরণ করা হবে। একই সঙ্গে প্রস্তাবিত ১০ হাজার পদ থেকে আরও ৪ হাজার কনস্টেবল নেওয়া হবে। অর্থাৎ চলমান প্রক্রিয়াতেই মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ জনের চাকরি, অনলাইনে আবেদন শুরু ২ নভেম্বর।

পুলিশ সদর দপ্তর সূত্রে আরও জানা গেছে, এই ৬ হাজার কনস্টেবল নিয়োগ শেষ হলে প্রস্তাবিত ১০ হাজার পদের বাকি ৬ হাজার পদ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে ধাপে ধাপে পূরণ করা হবে। উল্লেখ্য, গত ৯ অক্টোবর সারা দেশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যার আবেদন শুরু হয় ১৩ অক্টোবর এবং শেষ হয় ৩০ অক্টোবর। অনলাইনে আবেদন শুরু হয় ১৩ অক্টোবর সকাল ১০টায়। আবেদন করার শেষ সময় ছিল ৩০ অক্টোবর বিকেল ৫টা। ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি।

বাছাইপ্রক্রিয়া ও সতর্কতা

  • প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ, সহনশীলতা পরীক্ষা, লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে কনস্টেবল বাছাই করা হবে।
  • নিয়োগে প্রার্থীর মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতা বিবেচনা করা হবে। তবে যেকোনো পর্যায়ে ভুয়া তথ্য দিলে প্রার্থিতা বাতিল করা হবে।
  • পুলিশে নতুন নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও গোয়েন্দা যাচাই বজায় রাখা হবে বলে জানানো হয়েছে।

সরাসরি ৪ হাজার এসআই ও নতুন এএসপি নিয়োগের সিদ্ধান্ত

কনস্টেবল ছাড়াও পুলিশে ৪ হাজার উপপরিদর্শক (এসআই) সরাসরি নিয়োগের প্রশাসনিক সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি সচিবালয়ে আয়োজিত প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন পায়। এসআই পদে শতভাগ সরাসরি নিয়োগ দিতে পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে; যেখানে আগে ৫০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে এবং ৫০ শতাংশ পদে সরাসরি নিয়োগ হতো। প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি: আইনি জট খুলেছে, পদোন্নতির অপেক্ষা কবে শেষ হবে।

সচিব কমিটির সভায় এসআই ও কনস্টেবল মিলিয়ে মোট ১৪ হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ৪০০ থেকে ৫০০ জন কর্মকর্তা নেওয়ার জন্য একটি বিশেষ বিসিএস আয়োজনের চিন্তাভাবনা রয়েছে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানা গেছে।