কাতারে জাঁকজমকপূর্ণ আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

, বিশ্ব

কাতারে জাঁকজমকপূর্ণ আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কাতারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। সংগঠনটির কাতার শাখা আয়োজিত এই অনুষ্ঠানে কেক কাটার পাশাপাশি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কাতার যুবদলের নেতা রাজু ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন গাজী কাউসার। এতে সভাপতিত্ব করেন কাতার যুবদল নেতা রাজু ফরাজি।

অনুষ্ঠানে আদনান কবির, সাইফুল ইসলাম, ইমরান হোসেন রাজু, আব্দুল মালেক, জুবায়ের সিদ্দিকী ও কবির হোসেন বাবুসহ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা প্রবাসে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। বক্তারা বলেন, প্রবাসের মাটিতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।