আলোক হেলথকেয়ারে ১০ জনের নিয়োগ, বেতন ২৫ হাজার টাকা

, চাকরি

আলোক হেলথকেয়ারে ১০ জনের নিয়োগ, বেতন ২৫ হাজার টাকা

বেসরকারি খাতের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেবার পরিধি বাড়াতে ‘মার্কেটিং এক্সিকিউটিভ’ পদে ১০ জন যোগ্য কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় নথিপত্রসহ নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও যোগ্যতা

  • পদের নাম: মার্কেটিং এক্সিকিউটিভ (হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক)
  • পদসংখ্যা: ১০টি
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অথবা মার্কেটিং বিষয়ে বিবিএ ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলি

  • বয়সসীমা: প্রার্থীর বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হাসপাতাল খাতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তবে নতুন বা ফ্রেশাররাও আবেদনের সুযোগ পাবেন।
  • লিঙ্গ: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • অন্যান্য: প্রার্থীর নিজস্ব মোটরসাইকেল থাকলে কাজের ক্ষেত্রে সুবিধা হবে, তবে এটি বাধ্যতামূলক কোনো শর্ত নয়।

দায়িত্বসমূহ

নির্বাচিত প্রার্থীদের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেবার প্রচারে কাজ করতে হবে।

এর মধ্যে রয়েছে কনসালট্যান্ট, জিপি, ক্লিনিক ও কেমিস্ট সেন্টারগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করা।

রোগীর সংখ্যা বাড়াতে বিভিন্ন বিপণন কৌশল তৈরি ও বাস্তবায়ন, বাজার জরিপ, নতুন ভৌগোলিক এলাকা চিহ্নিতকরণ এবং ফিল্ড মার্কেটিং পরিচালনা করতে হবে।

সরাসরি হেড অব মার্কেটিংয়ের তত্ত্বাবধানে এই কাজগুলো সম্পন্ন করতে হবে।

বেতন ও সুবিধাসমূহ

  • মাসিক বেতন: ২৫,০০০ টাকা। পেশাদারদের ক্ষেত্রে অভিজ্ঞতা ও দক্ষতানুসারে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
  • সুবিধাদি: প্রভিডেন্ট ফান্ড, যাতায়াত ভাতা (টিএ), চিকিৎসা ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস এবং বছরে ২টি উৎসব বোনাস দেওয়া হবে। এছাড়া বার্ষিক বেতন পর্যালোচনার সুযোগ রয়েছে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, কভার লেটার এবং যাবতীয় সনদপত্রের (শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, জাতীয় পরিচয়পত্র ও টিআইএন) স্ক্যান কপি একটি পিডিএফ ফাইলে যুক্ত করে [email protected] ঠিকানায় ই–মেইল করতে হবে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, আগে আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের চূড়ান্ত শেষ তারিখ আগামী ২৭ নভেম্বর ২০২৬। অর্থ মন্ত্রণালয়ের অধীন ৩৫ জনের চাকরি, বেতন নতুন পে স্কেলে।

  • ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি।