ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও চূড়ান্ত ক্ষমতা আমার হাতে: ট্রাম্প

, বিশ্ব

ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও চূড়ান্ত ক্ষমতা আমার হাতে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষে যখন ফলাফল আসার প্রক্রিয়া শুরু হয়েছে, ঠিক তখনই ডেমোক্র্যাটদের সম্ভাব্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, প্রতিনিধি পরিষদ বা কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটরা পেয়ে গেলেও দিনশেষে ‘চূড়ান্ত ক্ষমতা’ তার হাতেই থাকবে। এই ক্ষমতার উৎস হিসেবে তিনি ‘ভিটো’ প্রয়োগের সাংবিধানিক অধিকারের কথা উল্লেখ করেছেন।

নির্বাচনটি ডোনাল্ড ট্রাম্পের বর্তমান শাসনামলের জন্য একটি বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। এসব কারণে ট্রাম্পের জনপ্রিয়তা তার মেয়াদের সর্বনিম্ন।

বিশেষ করে ইরানের সঙ্গে উত্তেজনা এবং এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ভোটারদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে, যার প্রভাব প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত জনপ্রিয়তায় পড়েছে বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। জনমত জরিপ ও নির্দলীয় বিশ্লেষকদের মতে, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাত থেকে ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা রয়েছে, তবে সিনেটের দখল কার হাতে থাকবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ডেমোক্র্যাটদের অন্তত তিনটি এবং সিনেটে চারটি আসন নিজেদের দখলে নিতে হবে। ইতোমধ্যে কিছু এলাকায় ভোট গণনা শুরু হওয়ায় ডেমোক্র্যাটরা কয়েকটি আসনে জয় পেয়েছে। এই নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন, বিভিন্ন রাজ্যের আইনসভা এবং গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া সিনেটের প্রায় এক-তৃতীয়াংশ আসনেও চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রাথমিক ফল আসতে শুরু করেছে। এ ছাড়া মার্কিন নাগরিকেরা বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভা এবং একাধিক গুরুত্বপূর্ণ গণভোটেও ভোট দিচ্ছেন।