ডিবি হেফাজতে সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী

, বাংলাদেশ

ডিবি হেফাজতে সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে অবস্থিত টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। তিনি জানিয়েছেন, মূলত একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই তাকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে কথা বলা হচ্ছে এবং বিষয়টি যাচাই-বাছাই চলছে। এখন পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি বলেও জানান তিনি। এ ছাড়া তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তার সঙ্গে কথা বলছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে।

ইকবাল সোবহান চৌধুরী বর্তমানে দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাকে কেন ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে কী কারণে ইকবাল সোবহানকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।