তাসকিনের জোড়া আঘাত, চাপে পড়ে ৩ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ

, খেলা

তাসকিনের জোড়া আঘাত, চাপে পড়ে ৩ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ

সিলেট ওসমানী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বল হাতে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। দিনের শুরুতেই তাসকিন আহমেদের ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ব্র্যান্ডন কিং। পরে নিজের দ্বিতীয় উইকেট হিসেবে জশুয়া ডি সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাসকিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট ওসমানী স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে ষষ্ঠ ওভারে ক্যারিবিয়ান শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করা ব্র্যান্ডন কিংকে টিকতে দিলেন না তাসকিন আহমেদ।

তাসের ঘরের মতো ভেঙে পড়া ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হেনেছেন হাসান মাহমুদও। ষষ্ঠ ওভারে কাভেম হজকে দুর্দান্ত এক ডেলিভারিতে সরাসরি বোল্ড করেন তিনি। মাত্র ১ রানে বিদায় নেওয়া এই ব্যাটার দলের বিপদ আরও বাড়িয়েছেন। এখন পর্যন্ত ১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ৩৬ রান তুলেছে ৩ উইকেট হারিয়ে। দারুণ ডেলিভারিতে বোল্ড করে ভাঙলেন ওয়েস্ট ইন্ডিজের শুরুর জুটি।