বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু: আবেদনের নিয়মাবলী

, চাকরি

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু: আবেদনের নিয়মাবলী

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি। বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ।

মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ কোম্পানিতে মোট ১১২ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানায়, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ সংক্রান্ত তথ্য

  • পদবী: অপারেশনস অ্যাসিস্ট্যান্ট
  • শূন্যপদ: ১১২টি
  • মাসিক মূল বেতন: ১,৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত
  • চাকরির মেয়াদ: ৩ বছর
  • কাজের সময়: সপ্তাহে ৬ দিন, দৈনিক ৮ ঘণ্টা

যোগ্যতা ও সুযোগ-সুবিধা

আগ্রহী প্রার্থীদের বয়স অবশ্যই ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের জন্য ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধার ব্যবস্থা করবে। বোয়েসেল স্পষ্টভাবে জানিয়েছে, নিয়োগের যেকোনো পর্যায়ে কোনো প্রার্থীকে কোনো ধরণের আর্থিক লেনদেন করতে হবে না।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

নির্ধারিত অনলাইন লিংকে (https://employee.oep.gov.bd/employee/registration) আজ ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে। ‘শেখ হাসিনা শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট দিয়ে আনতে হবে’। ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী।

আবেদনকারীদের মধ্য থেকে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে বাছাই করা হবে। ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন।

পরবর্তীতে কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ১১২ জন কর্মী নির্বাচন করা হবে।

প্রার্থীদের সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে। বোয়েসেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই পুরো নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের।

  • তুরস্কের পার্লামেন্টের অনুমোদন পেল মক্কা প্রতিরক্ষা চুক্তি।
  • ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির।