যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা কংগ্রেসের উভয় কক্ষে জয়ী হয়েছে। রিপাবলিকান পার্টির এই পরাজয় মার্কিন রাজনীতির গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে ভারতের নির্দিষ্ট কোনো মন্তব্য নেই। তবে তিনি জোর দিয়ে বলেন, মার্কিন রাজনৈতিক অঙ্গনে ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি উভয় দলেরই জোরালো সমর্থন রয়েছে। ওয়াশিংটনের সাথে বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে ভারত কাজ করে যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদের দুই বছর পূর্ণ হওয়ার আগেই সিনেট ও প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের পরাজয়কে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ভোটাররা মূলত বাণিজ্য, শুল্ক, ভিসা নীতি ও পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে ঘনিষ্ঠতাসহ ট্রাম্পের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছেন। ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে গত দুই বছরে শুল্ক ও ভিসা বিধিনিষেধের কারণে নানা চড়াই-উতরাই লক্ষ্য করা গেছে।
ভারতের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি নিয়ে ইউএসসিআইআরএফের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন জয়সওয়াল। তিনি বলেন, ইউএসসিআইআরএফ একটি পক্ষপাতদুষ্ট ও অজ্ঞতাপূর্ণ প্রতিষ্ঠান, যাদের নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা রয়েছে। তারা যুক্তরাষ্ট্রে ধর্মীয় উপাসনালয়ে হামলা ও ভারতীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধের বিষয়ে ধারাবাহিকভাবে নীরব থেকেছে। গত সপ্তাহে ইউএসসিআইআরএফ কমিশনার ডেভিড অ্যান্ডারসন ভারতের গুরুদ্বারে হামলা ও ধর্মীয় নেতাদের লক্ষ্যবস্তু করার অভিযোগ তোলেন। এছাড়া কমিশনের সদস্য জো গ্রোগান ভারতে ধর্মীয় উপাসনালয়ে সহিংসতা রোধে ভারত সরকারের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান। জয়সওয়ালের মতে, এসব পক্ষপাতদুষ্ট প্রতিষ্ঠানকে গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। বিশ্বব্যাপী ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণকারী মার্কিন ফেডারেল সংস্থা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের (ইউএসসিআইআরএফ) নিয়মিত মন্তব্যও নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়েছে। গত সপ্তাহে এক্সে দেয়া এক পোস্টে ইউএসসিআইআরএফ তাদের কমিশনার ডেভিড অ্যান্ডারসনের বক্তব্য উদ্ধৃত করে। এ ধরনের সহিংসতার অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং উপাসনালয়গুলো সুরক্ষিত রাখার জন্য যুক্তরাষ্ট্র সরকারের উচিত ভারত সরকারের ওপর চাপ অব্যাহত রাখা।
ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার সময় যোগাযোগের চ্যানেল সচল রাখতে নয়াদিল্লি লবিস্ট নিয়োগ করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত ৭ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামে একটি লবিং প্রতিষ্ঠান মে ও জুন মাসে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের আটটি ফোনালাপের ব্যবস্থা করেছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে বলেন, ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (এফএআরএ) অনুযায়ী বিদেশি কূটনৈতিক মিশনের জন্য লবিস্টদের মাধ্যমে যোগাযোগ স্থাপন একটি স্বাভাবিক প্রক্রিয়া। ১৯৪৮ সাল থেকেই ভারত ওয়াশিংটনে এ ধরনের আইনি চর্চা মেনে চলছে এবং তা স্বচ্ছ। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। ইন্ডিয়ান এক্সপ্রেস ৭ নভেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (এফএআরএ)-এর নথি থেকে জানা গেছে, লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি ২০২৬ সালের মে ও জুন মাসে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ। ১৯৪৮ সাল থেকেই ওয়াশিংটন ডিসিতে ভারত লবিং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করে আসছে। এই আইনের আওতায় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম প্রকাশ করা হয়।
অন্যদিকে, খালিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা দেওয়ানি মামলায় মার্কিন আদালতের সমন জারির প্রক্রিয়ার বিষয়টিও নাকচ করেছে দিল্লি। নিউইয়র্কের দক্ষিণাঞ্চলীয় জেলা আদালতের নির্দেশে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও র-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলের কাছে সমন পাঠানোর অনুমতি দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় মুখপাত্র বলেন, আমরা আমাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে সব ধরনের ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ আক্রমণ প্রত্যাখ্যান করছি। তিনি স্পষ্ট করেন যে, ভারতে বিচারিক নথি পাঠানোর নিয়ম হলো একমাত্র আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমে কেন্দ্রীয় কর্তৃপক্ষের সহায়তা নেওয়া। এর বাইরে কোনো ব্যক্তিগত বা আইনি প্রক্রিয়া ভারত মেনে নেবে না।



