নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসার ছাত্রীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নূরুল কবীর রুবেল জানান, মাত্র ৯ কার্যদিবসে সাক্ষ্যপ্রমাণ, প্রয়োজনীয় নথিপত্র এবং ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে বিচারক সর্বোচ্চ শাস্তির আদেশ দিয়েছেন। নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের নভেম্বরে। মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড় বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ সাগরের বিরুদ্ধে ওই শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ করে পরিবার স্বাস্থ্য পরীক্ষা করালে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় একটি মামলা দায়ের করেন। এরপর গত ৬ মে র্যাব অভিযুক্ত শিক্ষককে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তার করে।
বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২ জুলাই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির একটি কন্যাসন্তান জন্ম নেয়। আদালতের নির্দেশে ২৮ জুলাই সিআইডি নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। ডিএনএ প্রতিবেদনের মাধ্যমে আসামি আমান উল্লাহ সাগরই শিশুটির জৈবিক পিতা হিসেবে প্রমাণিত হয়। চূড়ান্ত অভিযোগপত্র দাখিলের পর আদালত এই রায় প্রদান করেন। পরবর্তীতে ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যা সন্তান জন্ম দেয়। এরই প্রেক্ষিতে পুলিশ আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দায়ের করে।



