গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) তাদের রাজস্ব খাতের অধীনে একাধিক পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয়টিতে সহযোগী অধ্যাপক, টেকনিক্যাল কর্মকর্তা এবং কর্মচারীসহ মোট ১৮টি ভিন্ন ক্যাটাগরিতে ৩৭ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে।
বাংলাদেশের যোগ্য নাগরিকেরা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। অন্যান্য পদ (কর্মকর্তা ও কর্মচারী): পদে আবেদনের যোগ্যতানুযায়ী স্নাতক, এইচএসসি বা ডিপ্লোমা, এসএসসি বা অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ডুয়েটে কর্মরতদের ক্ষেত্রে বয়স ও বিভাগ/শ্রেণি শিথিলযোগ্য।
পদভিত্তিক তথ্য ও বেতন স্কেলের বিবরণ
- সহযোগী অধ্যাপকপুরকৌশল বিভাগ (২টি), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (২টি) ও ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিং (১টি); সর্বমোট ৫টি পদ। বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা (গ্রেড-৪)।
- টেকনিক্যাল অফিসারটেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ (১টি)। বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
- সহকারী টেকনিক্যাল অফিসারপুরকৌশল বিভাগ (১টি)। বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।
- সহকারী সেকশন অফিসারটেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ (১টি)। বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।
- সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটরটেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ (১টি)। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
- ডাটা এন্ট্রি অপারেটরআইসিটি সেল (১টি)। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
- টেকনিশিয়ান/ল্যাব সহকারী/ল্যাব টেকনিশিয়ান/ল্যাব অ্যাসিস্ট্যান্টতড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগ দেওয়া হবে।
- ড্রাইভারপরিচালক (যানবাহন) অফিস (১টি)। বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)।
- লিফটম্যান/অপারেটরপ্রকৌশল অফিস (১টি)। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
- অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্টম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ (১টি)। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
- পাম্প অপারেটরপ্রকৌশল অফিস (১টি)। বেতন স্কেল: ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭)।
- ল্যাব অ্যাটেনডেন্টপদার্থবিজ্ঞান বিভাগ (১টি)। বেতন স্কেল: ২০,৫০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯)।
- গ্রাউন্ডসম্যানপরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) অফিস (১টি)। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
- অফিস সহায়কতড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (১টি), গণিত (১টি), প্রো-ভাইস চ্যান্সেলর দপ্তর (১টি), ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (১টি); মোট ৪টি পদ। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
- নিরাপত্তা প্রহরীনিরাপত্তা শাখা (৪টি), কাজী নজরুল ইসলাম হল (১টি), শহীদ তাজউদ্দীন আহমদ হল (১টি); মোট ৬টি পদ। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
- পরিচ্ছন্নতাকর্মীনিরাপত্তা শাখা ও রেজিস্ট্রার অফিস (৪টি)। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
বয়সসীমা ও আবেদনের শর্তাবলী
সহযোগী অধ্যাপক পদ ব্যতীত ২ নম্বর থেকে ১৮ নম্বর পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। সহযোগী অধ্যাপক: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং ও এমএসসি ইঞ্জিনিয়ারিং/পিএইচডি ডিগ্রিসহ শিক্ষকতা/পেশাগত ক্ষেত্রে ৭ থেকে ১২ বছরের অভিজ্ঞতা ও নির্ধারিত প্রকাশনা থাকতে হবে। সংশ্লিষ্ট পদগুলোতে প্রয়োজনীয় অভিজ্ঞতা, ড্রাইভিং লাইসেন্স, কম্পিউটার ও টাইপিং দক্ষতা বা ল্যাব/কারিগরি প্রশিক্ষণ প্রযোজ্য হবে।
তবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য সরকারি বিধিবিধান বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে।
আবেদন ফি জমা দেওয়ার নিয়ম
আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের প্রার্থীর জন্য ২০০ টাকা, ৬ থেকে ১১ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১২ থেকে ১৮ নম্বর পদের জন্য ৫০ টাকা নির্ধারিত মোবাইল ব্যাংকিং মাধ্যমের সাহায্যে জমা দিতে হবে। প্রার্থীর এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ ৫.০০-এর স্কেলে ন্যূনতম ৪.০০ থাকতে হবে। প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে (career.duetbd.org) গিয়ে অ্যাকাউন্ট তৈরিপূর্বক অনলাইনে আবেদন জমা দিতে হবে।
আবেদন জমা ও পাঠানোর নির্দেশনা
অনলাইন আবেদনের শেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর ২০২৬ (বুধবার), রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ক্রমিক ১ (সহযোগী অধ্যাপক): অনলাইন আবেদন ফরম প্রিন্ট করে ২ কপি ছবির সঙ্গে প্রয়োজনীয় সব সনদপত্রের সত্যানুলিপি ১০ সেট পূর্ণাঙ্গ আবেদন আগামী ২ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে ‘রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর’ (শহীদ আবু সাঈদ প্রশাসনিক। 1, 2, 10, 2026, 704.
পদভেদে ডাকযোগ বা ই-মেইলে চূড়ান্ত কাগজপত্র প্রেরণের বাধ্যবাধকতা রয়েছে
- ক্রমিক ১ (সহযোগী অধ্যাপক)অনলাইন আবেদনের পর প্রিন্টকৃত আবেদন ফরমের সঙ্গে ২ কপি ছবি ও প্রয়োজনীয় সব সনদের সত্যায়িত অনুলিপিসহ ১০ সেট পূর্ণাঙ্গ আবেদন আগামী ২ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে ‘রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর’ (শহীদ আবু সাঈদ প্রশাসনিক ভবন) ঠিকানায় পৌঁছাতে হবে।
- ক্রমিক ২ থেকে ১৮অনলাইনে আবেদন জমা দেওয়ার পর প্রস্তুতকৃত জেনারেটেড আবেদনপত্র এবং সকল ডকুমেন্টের ফাইল তৈরি করে নির্দিষ্ট সময়ের ভেতরে ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: ০৫/০৫/২০২৬ তারিখের পূর্বের বিজ্ঞপ্তির আলোকে যাঁরা ২-৪, ৬, ৭, ৮ (ক, খ, গ), ৯, ১৫, ১৬ (ক, খ) নং পদে পূর্বে আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
- জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫।



