শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান

, বাংলাদেশ

শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়েও পুনরায় তাগিদ দেওয়া হয়েছে।

সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনার ঢাকায় তার গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে একটি উপযুক্ত পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে বাংলাদেশের প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস উইংয়ের পক্ষ থেকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।