নিজের জন্মদিনে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় অতিবাহিত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাজধানীর বনানী নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে সেখানে উপস্থিত শিশুদের সঙ্গে তিনি আন্তরিক আলাপচারিতায় মেতে ওঠেন।
শিশুদের কাছে তাদের পছন্দের খেলাধুলা সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। তাদের আগ্রহের কথা শুনে তিনি উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী তুলে দেন। প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশুরাও তাকে আন্তরিক শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।



