সাহসিকতার স্বীকৃতি: পুরস্কার পাচ্ছে সালথা ওসির টিম

, বাংলাদেশ

সাহসিকতার স্বীকৃতি: পুরস্কার পাচ্ছে সালথা ওসির টিম

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অসীম সাহসিকতা ও পেশাদারিত্বের নজির স্থাপন করেছেন ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান। দেশব্যাপী লকডাউন চলাকালে অস্থিতিশীল পরিস্থিতিতে দায়িত্বপালন করতে গিয়ে তিনি ও তার টিম যে সক্ষমতার পরিচয় দিয়েছেন, তা পুলিশ বাহিনীতে প্রশংসিত হচ্ছে। এই দায়িত্বশীল ভূমিকা জেলার অন্যান্য পুলিশ সদস্যদের মধ্যেও কর্মস্পৃহা ও পেশাগত দায়বদ্ধতা বৃদ্ধিতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করা হচ্ছে। দেশের সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দেশব্যাপী লকডাউনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীলতার মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দুর্বৃত্তদের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তিনি বলেন, পুরস্কার বা প্রশংসা পাওয়ার জন্য আমি কাজ করি না। আমি সব সময় আমার দায়িত্ব ও কর্তব্য পালন করার চেষ্টা করি মাত্র।

বৃহস্পতিবারের ওই নাশকতা চলাকালে থানায় রাখা সরকারি ও ব্যক্তিগত অস্ত্রশস্ত্রের নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগেই ওসি বাবলুর রহমান খানের নেতৃত্বে সালথা থানার একটি দল দ্রুত মুকসুদপুর থানায় পৌঁছায়। তারা সাহসিকতার সঙ্গে অস্ত্রাগারে থাকা সব অস্ত্র নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে স্থানান্তর নিশ্চিত করেন। প্রতিকূল পরিবেশে এমন তাৎক্ষণিক সিদ্ধান্ত ও পেশাদারিত্বকে পুলিশের শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও অস্থিতিশীলতার প্রেক্ষাপটে অস্ত্রাগারে রক্ষিত সরকারি এবং পাবলিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়।

ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এই সাহসী ভূমিকার জন্য ওসি বাবলুর রহমান খান এবং তার টিমকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করা এই সাহসী টিমের প্রতিটি সদস্যকে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করা হবে। একইসঙ্গে তিনি ভবিষ্যতে দেশ ও জনগণের সেবায় এমন পেশাদারিত্ব বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, ভবিষ্যতেও দেশ, জনগণ ও বাংলাদেশ পুলিশের মর্যাদা সমুন্নত রাখতে এই পেশাদারিত্ব ও সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। পুলিশ সুপার মহোদয়সহ সালথা থানা টিমের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

ওসি বাবলুর রহমান খানের এমন অর্জনে অভিনন্দন জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। তাদের পক্ষ থেকে জানানো হয়, এই দুঃসাহসিক কর্মকাণ্ড পুরো ব্যাচের জন্য গর্বের বিষয়। উল্লেখ্য, ওসি বাবলুর রহমান খান অতীতেও যশোর ও ফরিদপুরে দায়িত্ব পালনকালে সাহসিকতার জন্য একাধিকবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হয়েছেন। পুরস্কারের চেয়ে দায়িত্ব পালনকে গুরুত্ব দেওয়া বাবলুর রহমান খান জানান, তিনি এই কৃতিত্বের জন্য পুলিশ সুপার ও তার টিমের কাছে কৃতজ্ঞ।