সিএসএসে লোন অফিসার পদে ২৫০ জনের বিশাল নিয়োগ

, চাকরি

সিএসএসে লোন অফিসার পদে ২৫০ জনের বিশাল নিয়োগ

ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) লোন অফিসার পদে ২৫০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ: আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম দেখুন।

এই নিয়োগের মাধ্যমে সারা দেশে সংস্থাটির বিভিন্ন শাখায় কাজের সুযোগ তৈরি হয়েছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার সকাল ৯টায় সরাসরি নির্বাচনী পরীক্ষায় বা ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে। আগ্রহী প্রার্থীদের ২৭ নভেম্বর ২০২৬ তারিখে সরাসরি নির্বাচনী পরীক্ষায় (ওয়াক-ইন-ইন্টারভিউ) অংশ নিতে হবে।

নিয়োগপ্রাপ্তদের দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

পদের বিবরণ ও যোগ্যতা

  • পদসংখ্যা: ২৫০টি
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি।
  • অভিজ্ঞতা: অনভিজ্ঞ প্রার্থীরা আবেদনের যোগ্য। তবে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) সনদপ্রাপ্ত কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • বয়সসীমা: অনভিজ্ঞদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৯ বছর।
  • প্রয়োজনীয় গুণাবলি: প্রার্থীকে অবশ্যই সৎ, পরিশ্রমী ও অধূমপায়ী হতে হবে। এছাড়া নিজস্ব মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। নারী প্রার্থীদের আবেদনে বিশেষ উৎসাহিত করা হয়েছে।

বেতন ও সুবিধাসমূহ

  • মাসিক বেতন: ২৩,০৮০ থেকে ২৫,০০০ টাকা।
  • আবাসিক সুবিধা: পুরুষ কর্মীদের জন্য ফ্রি আবাসন এবং নারী কর্মীদের জন্য আবাসন ও দৈনিক যাতায়াত ভাতা প্রদান করা হবে।
  • অন্যান্য সুযোগ: পিএফ, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, ইনসেনটিভ, বীমা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল ও জ্বালানি বিল।
  • ভাতা: মোট বেতনের সমপরিমাণ ১টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী ও শিক্ষা সহায়তা তহবিল এবং স্পেশাল ফান্ড সুবিধা রয়েছে। এছাড়া কুমিল্লা ও চট্টগ্রাম জোনের জন্য বিশেষ প্রণোদনা ও ফ্যামিলি ট্যুর ভাতাও মিলবে।
  • ছুটি: বছরে ৩০ দিন ছুটি এবং ১২ দিন ছুটি রিজার্ভ রাখার সুযোগ, যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি পিতৃত্ব, মাতৃত্ব ও ধর্মীয় উৎসবের ছুটি প্রযোজ্য।

পরীক্ষার সময় ও স্থান

আগ্রহী প্রার্থীদের ২৭ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টায় নিচের যেকোনো একটি কেন্দ্রে উপস্থিত হতে হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৬: এইচএসসির পরে বিবিএ পড়তে চান, তাঁদের করণীয় কী।

  • কুমিল্লা কেন্দ্র: সিএসএস কুমিল্লা সদর-০১ ব্রাঞ্চ, প্রিয়ম নিবাস, চম্পকনগর, সাতরা গাউছেপাক জামে মসজিদের পূর্ব পাশে, ডাকঘর-হালিমানগর, উপজেলা-আদর্শ সদর, জেলা-কুমিল্লা।
  • বরিশাল কেন্দ্র: গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ রোড, কাশিপুর, বরিশাল।

আবেদন প্রক্রিয়ার নিয়মাবলি

  • পরীক্ষার দিনে পরিচালক (এইচআরএম অ্যান্ড পিএমইএল) বরাবর লিখিত আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি সঙ্গে আনতে হবে।
  • আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করতে হবে।
  • পরীক্ষার ফি হিসেবে ১০০ টাকা (অফেরতযোগ্য) নগদ জমা দিতে হবে।
  • চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের যোগদানের আগে ১৫,০০০ টাকা জামানত হিসেবে জমা দিতে হবে, যা চাকরি শেষে লভ্যাংশসহ ফেরতযোগ্য। এছাড়া দুজন প্রত্যয়নকারীর সনদ ও আইনগত অভিভাবকের অঙ্গীকারনামা জমা দিতে হবে।
  • পদের নাম ও সংখ্যা।
  • ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগে চূড়ান্ত অনুমোদন, যেভাবে নিয়োগপ্রক্রিয়া।