পাকিস্তানের কাছে পরাজয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ঘরের মাঠে দীর্ঘ ২৩ বছরের শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হওয়ায় পুরো দলের পারফরম্যান্স নিয়েই তৈরি হয়েছে বড় প্রশ্ন। এই ব্যর্থতার দায়ভার এসে পড়েছে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলির কাঁধে। তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে নাকি আরেকটি সুযোগ দেওয়া হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। ঘরের মাঠে দীর্ঘ ২৩ বছরের শিরোপাখরা ঘোচানোর সুযোগ মাঠে মারা গেল। আশাহত হতে হলো অপ্রত্যাশিত ব্যর্থতায়।
শনিবার বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির একটি বিশেষ সভায় ডুলির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। বাফুফে সভাপতি ও কমিটির সদস্যদের উপস্থিতিতে হওয়া এই সভায় দলের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুও অংশ নেন। সেখানে সেমিফাইনালের হতাশাজনক পারফরম্যান্সের কারণ নিয়ে কোচের কাছে কৈফিয়ত চেয়েছেন কমিটির সদস্যরা। একইসঙ্গে তার নিয়োগ প্রক্রিয়া এবং কোচিং স্টাফদের যোগ্যতা নিয়েও নানামুখী প্রশ্ন তোলা হয়েছে। দীর্ঘ আলোচনার পরও কোচকে নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাফুফে। ডুলির ভাগ্য নির্ধারণে ভবিষ্যতে আরও একবার সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেননি তারা। সেখানে সিদ্ধান্ত নেওয়ার পর সেটা নির্বাহী কমিটিতে পাঠাব।’।
সভায় দলের ফুটবলার সাদ উদ্দিনের ইনজুরি নিয়েও আলোচনা হয়েছে। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে পায়ে মারাত্মক আঘাত পাওয়া সাদকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। ইতোমধ্যে তার ভিসার ব্যবস্থাও করা হচ্ছে। এ বিষয়ে জাতীয় দলের ম্যানেজার ও কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু বলেন, সাদ দেশের সম্পদ। দেশের হয়ে খেলতে গিয়েই সে ইনজুরির শিকার হয়েছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তার চিকিৎসার পুরো খরচ বহন করবে ফেডারেশন।
কোচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রসঙ্গে আমিরুল ইসলাম বাবু বলেন, আমরা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। ডুলির সঙ্গে আলোচনা হয়েছে, তবে বিষয়টি নিয়ে আরও পর্যালোচনার প্রয়োজন আছে। খুব শিগগিরই আরেকটি সভা ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর সেই সিদ্ধান্ত বাফুফের নির্বাহী কমিটির কাছে পাঠানো হবে। আপাতত ডুলির ভবিষ্যৎ বাফুফের সিদ্ধান্তের ওপরই ঝুলে রইল।



