April 23, 2026, 5:21 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে দল পেলেন মোস্তাফিজ

  • Update Time : Wednesday, August 13, 2025
  • 479 Time View
প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে দল পেলেন মোস্তাফিজ

প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে দল পেলেন মোস্তাফিজ

প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে দল পেলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। লুক উডের স্থলাভিষিক্ত হিসেবে তাকে দলে ভেড়াল দুবাই ক্যাপিটালস।

মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটালস।

চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএলটি-২০ এর চতুর্থ আসর। আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর। তার আগেই ইংল্যান্ডের লুক উডের বদলি হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়াল দুবাই ক্যাপিটালস।

এ নিয়ে পঞ্চম কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নাম লেখালেন ফিজ। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও দিল্লির হয়ে খেলেছেন টাইগার পেসার। ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। এছাড়া পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স আর ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে সাসেক্সের হয়ে খেলেছেন কাটার মাস্টার।

আইএল টি-টোয়েন্টি এর চতুর্থ আসর এবার একটু আগেই মাঠে গড়াতে যাচ্ছে। সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টটির আগামী আসর অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর। আর পর্দা নামবে ২০২৬ সালের ৪ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews