মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে অভ্যন্তরীণ সহিংসতায় অন্তত সাত নৌসদস্য নিহত হয়েছেন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া এই রণতরীতে সৈন্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় ধরে ওই অঞ্চলে অবস্থান এবং সামরিক অভিযানের চাপের কারণে রণতরীটির দায়িত্বরত সৈন্যদের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছিল, যা শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নেয়।
দীর্ঘদিন মোতায়েন থাকার ফলে সৃষ্ট মানসিক চাপ ও ক্রমবর্ধমান অসন্তোষই এই সংঘাতের মূল কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে, যেখানে সাতজন নৌসদস্যের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।



